ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী মীর হেলালের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
হাটহাজারী (চট্টগ্রাম) — চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, বরং সাধারণ মানুষের সেবার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা দূর করে হাটহাজারীকে একটি আধুনিক ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচিতে ধলই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও আবাসিক এলাকায় মোট ৯টি পৃথক সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ