ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফটিকছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ এমরান

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
""
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আগামী পৌরসভা নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা।
এরই মধ্যে একাধিক ব্যক্তি নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছেন বা মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছেন। 
আলোচনায় উঠে এসেছে ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য ও ঠিকাদার মোহাম্মদ এমরানের নাম। তিনি তাঁর
হাস্যরস বক্তৃতার কারণে বেশ আলোচিত। তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তিনি আগ্রহী এবং দলীয় ও স্থানীয় পর্যায়ে এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, জনসংযোগ এবং মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা ও সমর্থন আদায়ের তৎপরতা।

এদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান, কে. এম. আজম, স্কয়ার মহিন উদ্দীন, জালাল উদ্দিন চৌধুরী, মোঃ মঈন উল্লাহ উজ্জ্বল ও মোর্শেদ হাজারী।

এ বিষয়ে মোহাম্মদ এমরান বলেন, পৌরবাসী যদি আমাকে চান, তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো। আমি সবসময়ই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, খুব শিগগিরই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠতে পারে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

অন্যদিকে, সাধারণ ভোটারদের প্রত্যাশা যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হোক এবং একটি আধুনিক, বাসযোগ্য পৌরসভা গড়ে উঠুক।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ