ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার গঠন করতে পারলে ভারতের সঙ্গে আলোচনায় ফেনীর বন্যা সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ফেনী প্রতিনিধি:

এগারো দলীয় জোট সরকার গঠন করতে পারলে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ফেনীর বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ফেনীর এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, ফেনীর মানুষের দুর্ভোগের অন্যতম কারণ যে বাঁধ, তা এখনো নির্মিত হয়নি এবং বিষয়টি প্রতিবেশী দেশের সঙ্গে সংশ্লিষ্ট। তবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে শান্তিপূর্ণ ও ফলপ্রসূ সংলাপের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমাদের দেশ রক্ষার অধিকার আমাদেরই। এই দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না।”
ডা. শফিকুর রহমান ৩৬ জুলাইয়ের বিপ্লবের পর সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ভয়াবহ বন্যার কথাও স্মরণ করেন। তিনি বলেন, সে সময় বাঁধ ভেঙে ফেনীসহ নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার একাংশ প্লাবিত হয়েছিল এবং ঝুঁকি নিয়ে তিনি নিজে দুর্গত এলাকা পরিদর্শনে যান।

ফেনী নদী ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কথা স্মরণ করেন। বলেন, “ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে।”
তিনি ফেনীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যতদিন ফেনী বেঁচে থাকবে, ততদিন আবরার ফাহাদকে আপনাদের হৃদয়ে জায়গা করে রাখবেন। সে দেশের ন্যায্য অধিকার ও নিরাপত্তার কথা বলেছিল।”

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ