ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১৩৫৬ টাকা

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিইআরসি এ নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।

এছাড়া বিভিন্ন ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি। সেগুলো হলো—
১২.৫ কেজি: ১,৪১৩ টাকা
১৫ কেজি: ১,৬৯৬ টাকা
১৬ কেজি: ১,৮০৯ টাকা
১৮ কেজি: ২,০৩৫ টাকা
২০ কেজি: ২,২৬০ টাকা
২২ কেজি: ২,৪৮৭ টাকা
২৫ কেজি: ২,৮২৬ টাকা
৩০ কেজি: ৩,৩৯১ টাকা
৩৩ কেজি: ৩,৭৩১ টাকা
৩৫ কেজি: ৩,৯৫৬ টাকা
৪৫ কেজি: ৫,০৮৭ টাকা
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ