ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানার ২০ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির 

মাধ্যমে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ মোট ছয়জন শীর্ষ নেতা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও আটজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন—

মাজেদুল ইসলাম (সভাপতি), জি এম সাদরিল (সহ-সভাপতি), মো. আবুল হোসেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), কামরুজ্জামান শরিফ (যুগ্ম সম্পাদক), আলী আকবর (সাংগঠনিক সম্পাদক) এবং শামিম আহম্মেদ ঢালি (সদস্য)।

ওয়ার্ড পর্যায়ে বহিষ্কৃত নেতারা

মোহাম্মদ আলী (সভাপতি, ২ নম্বর ওয়ার্ড), মাসুদুজ্জামান মন্টু (সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড), মুন্সি আলী আইয়ুব (সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড), মাসুদ করিম (সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড), মো. জিল্লুর রহমান (সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড), মো. জামাল প্রধান (সাধারণ সম্পাদক, ১০ নম্বর ওয়ার্ড), জামান মির্জা (সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড) এবং শহিদুল ইসলাম ভূইয়া (সাংগঠনিক সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড)।
এছাড়া একই অভিযোগে সোনারগাঁও উপজেলা বিএনপির আরও ছয়জন নেতাকেও বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—বজলুর রহমান (সহ-সভাপতি), অ্যাডভোকেট সাদ্দাম হোসেন (যুগ্ম সম্পাদক), জিয়াউল ইসলাম চয়ন (যুগ্ম সম্পাদক), খন্দকার আবু জাফর (সদস্য), পৌর বিএনপির পনির হোসেন (সহ-সভাপতি) এবং হুমায়ুন কবির রফিক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী তৎপরতা এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ