ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর যমুনা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা যমুনা ঘেরাও করে স্লোগান দিতে থাকেন।

হাদি হত্যার ৫০ দিন পার হলেও বিচার কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে—এ দেশে ন্যায়বিচার কি আদৌ পাওয়া যাবে? আন্দোলনকারীদের কণ্ঠে উঠে আসে শঙ্কা, “হাদির পর কি এবার জাবের?”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজকের কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ফাতেমা তাসনিম জুমা নামের এক নারী কর্মী আহত হয়েছেন। আহতদের অভিযোগ, আন্দোলন ছত্রভঙ্গ করতে তাদের ওপর বুট দিয়ে আঘাত ও গুলি চালানো হয়েছে।

ঘটনার পরপরই গুলিবিদ্ধ জাবেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় জাবেরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংগঠনটির নেতারা বলেন, “হাদির বিচার চাওয়া কি এই দেশে অপরাধ?”—এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে।

এদিকে পরিস্থিতি দ্রুত শান্ত করা না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ