ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নগরে প্রকাশ্যে অপহরণচেষ্টা ভেস্তে দিল জনতা, আটক ৫

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্র জানায়, ভুক্তভোগী দোলন ধর (৪৩) কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে স্বর্ণ ব্যবসা পরিচালনা করেন। গত ৬ জানুয়ারি দুই পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি একটি স্বর্ণের দোকান বিক্রি করেন। ওই লেনদেনকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে দোকান ফেরত দেওয়ার কথা বলে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল-এর প্রধান ফটকের সামনে ডাকা হয়। সেখানে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে মাইক্রোবাসটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার বাধার মুখে তা আটকে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং পাঁচজনকে গাড়িসহ আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আহত দোলন ধর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান। কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ