ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এনসিটি ইজারা বিরোধী কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
চট্টগ্রাম প্রতিনিধি 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল আটটা থেকে কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও সাধারণ কার্গো ওঠানো-নামানোর সব কার্যক্রম বন্ধ রয়েছে। জেনারেল কার্গো বার্থ (জিসিবি) জেটিতে নোঙর করা চারটি জাহাজের পণ্য খালাসও বন্ধ রয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জিসিবি, সিসিটি ও এনসিটিসহ বন্দরের সব টার্মিনাল কার্যত অচল হয়ে পড়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ