ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করছে বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

ডেস্ক রিপোর্ট
নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ২০৭টি আসনে জয় লাভ করেছেন।

নির্বাচনের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে দলটি—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন বিএনপি নেতারা।

নারী প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য

বিজয়ী ২০৭ জনের মধ্যে ছয় নারী প্রার্থী বিএনপির মনোনয়নে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

নতুন সরকারের প্রত্যাশা

নির্বাচনের এ ফলাফলকে গণরায়ের প্রতিফলন হিসেবে দেখছেন দলটির নেতারা। তাঁরা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ